আমার কিছু কথা
সূচিশিল্প,নামটায় কেমন যেন একটা ঐতিহ্য আছে। সেই প্রাচীন কাল থেকে আজ অবদি এর কদর তো কমেইনি বরং বেড়েই চলেছে। আগে ঘরে ঘরে মেয়েরা শখের বশে হোক বা নিজের অবসর সময়টুকু কাটানোর উদ্দেশ্যে হোক এমন অনেক শিল্পকর্ম করতো। আস্তে আস্তে এতে জীবিকা নির্বাহের বিষয়টাও জড়িয়ে যায়। সেই থেকে যুগের তালে আজকের এই শিল্পের আধুনিকায়ন।
আমার শেখাটাও ঠিক তেমনি। মা বোন কে সেলাই করতে দেখতাম, নিজেও শখের বশে বসে যেতাম। এভাবেই সূচিশিল্পের সাথে নিজেকে জড়িয়ে ফেলা।
এখনও সেলাইয়ের পাশাপাশি কাজ করছি হাতের কাজ নিয়ে। আগে একা করলেও, এখন পাশে পেয়েছি অনেককেই। প্রায় ৩০-৩৫ জন কর্মী। নিজের হাতের পরম যত্নে তৈরি হয় আমাদের এখানে এক একটা নকশা । মনের মাধুরী আর ভালোবাসার সংমিশ্রণে প্রতিটি অঙ্কনের আচরে বাস্তবায়িত হয় স্বপ্ন বুনন।
মিসেস শিউলি মোস্তফা





❣️❣️❣️❣️
ReplyDelete❣️❣️❣️❣️
ReplyDelete